ক্যাম্পাসে হাটতে ঘুরতে যে দেওয়াললিখনটি খুব দৃষ্টি কাড়ে তা হলো "hang the rapist" সমাজে ধর্ষণ অপরাধটি যেমন নৃশংস এবং মহামরী আকার ধারন করেছে তাতে ধর্ষকদের শাস্তি একমাত্র ফাসি বা মৃত্যুদন্ডই হওয়া উচিত। কিন্তু সর্বদা মনে এই প্রশ্নটিও জাগে ক'টা ধর্ষককে ধরে শুধু ফাসিতে ঝুলিয়ে দিলেই কি ধর্ষণ নামক পিচাশটা লেজ গুটিয়ে সমাজ থেকে পালাবে? অর্থাৎ হঠাৎ মহামারীরুপে ছড়িয়ে পড়া ধর্ষণের রাশ দ্রুত টেনে ধরতে এবং ধর্ষণকে সমাজ থেকে পুরোপুরি কার্যকরীভাবে নিশ্চিহ্ন করতে আমাদের কি আরো pros-cons measures নেয়া উচিত নয়? তাছাড়া বিলম্বিত বিচারের যে সংস্কৃতি বাংলাদেশে শেকড় গেড়ে বসেছে, তাতে কি ধর্ষণ আসলেই দুর করা সম্ভব? #বাংলাদেশের আইনে ধর্ষণ সঙ্গায়ন: সাধারণভাবে ধর্ষণ বলতে আমরা বুঝি জোরপূর্বক কোন নারীর সাথে যৌন সহবাস করা। কিন্তু আমাদের এই ধারণা পুরোপুরিভাবে ‘ধর্ষণ’কে সংজ্ঞায়িত করে না। বাংলাদেশী দন্ডবিধির ১৮৬০ (১৮৬০ সালের আইন XLV) ধারা ৩৭৫ অনুসারে- একজন পুরুষকে ‘ধর্ষণকারী’ হিসেবে গণ্য করা হবে যদি নিচের যেকোনো একটি পরিস্থিতিতে তিনি যৌন সম্পর্কে যান- প্রথমত, মেয়ের ইচ্ছার বিরুদ্ধে দ্বিতীয়ত, মেয়ের অনুমতি...