বছর কয়েক আগের কথাই বলছি। তখন ঈদ মানে সত্যিকারের আনন্দ উৎসব ছিলো। আমরা চট্টগ্রামে থাকতাম, মামারা টঙ্গীতে। নানাবাড়িতে নানা-নানু আর দাদা বাড়িতে দাদু বেঁচে ছিলেন। ফলে তাদের টানে ঈদ উপলক্ষে সবাই বাড়িতে ফিরতো। দাদাবাড়ি-নানাবাড়ি দু'বাড়িতেই উৎসব আর অনাবিল আনন্দ বিরাজ করতো। আমার দুইকুলের গোষ্ঠীই বেশ বড়সড়। এছাড়াও গ্রামগুলোতে ঈদ উপলক্ষে সবাই আসতেন। সাধারনত আমাদের চাঁদপুরের লোকেরা শহরমুখী, ঈদ ছাড়া অন্য সময়ে গ্রামে গেলে কারো ছায়াটুকুও খুঁজে পাওয়া যায় না। আর ঈদ উপলক্ষে সবাই বাড়ি ফের নাড়ির টানে; বাবা-মা আত্মীয়দের সাথে ঈদ করতে। ফলে ঈদে পুরো গ্রামজুড়েই উৎসব ভাব বজায় থাকে। ছেলেবেলার আকুতি তুলে ধরলে অতিরঞ্জন হবে না, আমরা বছরজুড়েই মুখিয়ে থাকতাম, ঈদ কবে আসবে, কবে বাড়ি যাবো! ঈদে সাতকুলের সবাই বাড়ি আসতো। বাড়ি গেলেই পুকুরে দল বেঁধে সাঁতরে বেড়ানো, চরে- সুপারী বাগানে ছেলেবেলার বন্দুদের নিয়ে ঘুরে বেড়ানো, স্কুল মাঠে ভোর সকালে গোল্লাছুট খেলা, বিকেল করে নদীর ঘাটে যাওয়া আরো কতো অনাচার কর্ম! ঈদপূর্ব রাত্রে উঠোনে পাটি বিছিয়ে কাজিন সবাইকে নিয়ে উন্মুক্ত ট্যালেন্ট হান্ট আয়োজন, "যে কি পারো বলো দেকি!" ঈদের দ...