সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আগস্ট, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নিষুতিকালের গাঁথা

রাতের প্রথম প্রহর পেরিয়েছে, দ্বিপ্রহরও বলছে যাই যাই! আকাশে চাঁদ হয়তো জোছনার হলি খেলেছে, মাস ও দিন-ক্ষণ অনুযায়ী তাই হওয়ার কথা। খোলা বারান্দায় পা মেলে বসে আছি, বারান্দার কার্নারে জোগানো ক্যাকটাসগুলো পায়ে সুড়সুড়ি দিচ্ছে। বিকেল-সন্ধ্যাজুড়ে বড্ড এক ঘুম দিয়েছি তাই ঘুম আসছে না; চাঁদের জোছনা উপভোগ করার সৌভাগ্যও মিলছে না। কারন,আমার বারান্দাটা পূর্বমুখী। তবে দেখা মিলছে নগরীর প্রতিটি জানালা থেকে ঠিকরে বের হওয়া ইল্যাকট্রিকাল সভ্যতার কৃত্রিম জোছনার; যতুদুর দৃষ্টি চলছে, প্রায় প্রতিটি বিল্ডিং-ফ্ল্যাট এর জানালায় এখনো বাতি জ্বলছে, কোন কোনটা ধ্রুব সাদা, কোনটায় হালকা নীল, কোনটা হলকা সবুজের আভা, সৌখিন কারো জানায় আবার রঙ্গিন বাতি গোলাপি আলোও ছড়াচ্ছে। নিষুতি আজ রাতের বেলায় সেসবকে চাঁদের রঙ্গিন বিকল্প বলেই মনে হচ্ছে, আহা অমন নিষুতিতেও সভ্যতার কি আজব রঙ! গতোকাল সন্ধ্যেটা খুব মনে পড়ছে। কেমন ছিলো সন্ধ্যেটা! বুড়িগঙ্গার পাড়ে একটি মেলার দেখা পেয়েছিলাম। কোন প্লান-প্রোগ্রাম ছাড়াই হুট করেই নগরীর পথে পথে হাটতে যাওয়া, তারপর যেতে যেতে বুড়িগঙ্গা অতঃপর সৌভাগ্যক্রমে মেলার দেখা। চেংড়া ছেলেদের নৌকা-ট্রলারের পাটাতনে দল বেঁধে ...

মুখ ঢাকা নিখোঁজ বিজ্ঞাপন

সেই তুমি আজ কোথাও নেই আর, নেই জলে, নেই নীলে; হিজলে কিংবা জলা-বিলে! নগরে-বন্দরে, খেয়াঘাটে, গঞ্জে-বাজারে; তোমার ছায়াটুকু কোথাও নেই ত্রস্ত নীলিমা উপকূলে। মিলিয়ে গেছে তোমার ধ্বনি সময় অরণ্যের গহীনে, হারিয়ে গেছে চেনা সুর, যুগের ত্রাহি নৈশব্দে! কালের আবর্তন কেড়ে নিয়েছে ফেরারী দিনের ছন্দ, শহুরে চিল গিলে নিয়েছে মড়া নগরীর গন্ধ। রাত্রির প্রগাঢ়তায় খুঁজে ফিরি তোমায়, যে আধাঁর নিকুঞ্জে করো বসবাস, অরণ্য নীলিমায় তোমায় খুঁজি যেথায় তোমার বেনামি বনবাস। দেয়ালে দেয়ালে খুঁজি তোমার ছবি নিখোঁজ ছত্রের ভীড়ে, হারানো পায়েল খুঁজে ফিরি  পদ্মা-মেঘনার নীড়ে। হয়তো বাতাস হয়ে মিশে গেছো নদী-জলে তোমার মানচিত্র আজ বুড়িগঙ্গার জল, হয়তো কবিতা হয়ে মিশে গেছো পুস্তক-পাতায় তোমার ধ্বনি আজ মুদ্রিত নৈশব্দের ঢল। নয়তো আকাশ হয়ে মিশে গেছো নীলে তোমার চাহনি আজ ভেজা মেঘের পাল, কিংবা অচেনা হয়ে মিশে গেছো ভীড়ে  তোমার পদচিহ্ন বড় দুর্বোধ্য, বেসমাল। একদিন দেখা দিও ফের  অসময়, আবেলায়, কোন ক্ষণে; তোমার ছবি ছেপে দিলেম এই মুখ ঢাকা নিখোঁজ বিজ্ঞাপনে।