আমার প্রিয়া হারিয়ে গেছে উষ্কখুষ্ক চুল
সবুজ তাঁর শাড়ির আঁচল, জুইঁ-চামেলী দুল।
আকাশ তাঁর নীলাভ চক্ষু, মেঘের জোঁস্নাধারায়
সর্প নদী গড়িয়ে চলে ছলৎছল অবিরল ধারায়।
মেঠো পথ হালকা মেখলা, ধূঁসর পথের ছায়,
কে বা হারালো পথের মাঝে হয়ে অনন্যোপায়।
জলকে চলে খানিক দাড়ায়, সর্ষে পাড়ে ফুল
সারা দেহ হরিদ্র বর্ণে হয়েছে ব্যাকুল।
জলপাই গাছের লালিমা পাতায় মুক্ত সিঁদুর হাসে,
রাতুল ঠোঁটে ঈষৎ হেসে হেয়ালী ছলনায় ডাকে।
চপলা খালের নোলক পড়ে ভাসে ডিঙ্গি নাও
প্রিয়া আমার সারা বাংলার রূপসী সোনার গাঁও।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন