আঁধার-ভরা জিবন মেলায়; যেন খানিক থাকি ভালো।
নেই কিছু নেই; উদাস কথায় জিবন ভরপুর।
স্বপ্ন দেখে রাত্রি গড়ায়, হেলায় কাটে দুপুর।
সন্ধ্যে নামে জোস্না চোখে, রাত্রিতে নামে তাঁরা
নদীর জলে, হেয়ালী বিকেলে, দেয় না মন সাড়া।
আকাশ ফু্ঁড়ে বাদল যখন ঝর্ণাধারায় নামে,
আমি তখন লিখি চিঠি, মিকাইলের নামে।
সাত-সামুদ্দর, তেরো নদীর হাওয়া যেন বহে,
দুঃখবিলাসী জিবন যেন দমকা হাওয়া সহে।
দুর পাহাড়ি ঢিবির ধারে মাঝে মাঝেই যাই,
উঁচু-নিচু জন্ম বিভাটায়, বন্ধুরতার স্বাদ পাই।
তপ্ত দুপুরে কাঠ গোলাপ যখন, ঝরে বৃক্ষ-পদে
শুকনো পাতার মর্মর রবে ঢেউ জাগে শ্রান্ত মনন-নদে।
জিবন যতোটা দিয়াছে ধরে, ততটাই ঠেলেছে আঁধারে,
দ্বন্দ্ব-দারিদ্রে মন হেরেছে; মন থাকে না, মনের শহরে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন