উঠেছে ঝড় জিবন সমুদ্র সফেনে
তবু কতো কাল হেয়ালি রইবো, কে জানে?
বন্দর পাটাতন কাঁপছে থরথর,
আজি ভাঙ্গবে সবি, হৃদৃয়; বাড়ি-ঘর।
দুর্গম আগামী, হৃত স্বপ্ন; আজিকার লোনা কাব্য,
ত্রাহিত বেদন, প্রান্তহীন পথ; মূ্র্ছিত জিবনের পদ্য।
তবু হয় নি মননের উন্মেষ, বিকাশ আহরণ!
জিবন যেন আধ-নিদ্রা, আধ- জাগরণ।
জানি না কবে মিনারের সুরে হৃদয় জাগিবে ফের,
মিহরাব ছু্ঁয়ে আলোকিত মননের ছবি আঁকিবে ঢ়ের।
ফের ভাসাবে খেয়া-তরী, নবীন লক্ষ্য পানে,
প্রলয়ের টুটি ছিড়িবে মাঝি; সিন্দাবাদী আযানে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন