তোমার চৌহদ্দিতে রেখেছেন খোদা, অপার বারাকা।
কালে কালে এসেছেন অসংখ্য নবী, রহমতের আম্বিয়া
এসেছেন মুসা, এয়াকুব-ইউসুফ; ইসহাক-আল ইয়াসা।
আরো এলেন নবী মোহাম্মদ, মহান মিরাজ রাতে;
বোরাক চড়ে গেলেন রসুল; আরশে মুয়াল্লাতে।
যুগে যুগে তবু ক্ষত-বিক্ষত তুমি; হায়েনার হিংস্র থাবায়
বাস্তুচ্যুত তোমার ভূমিপুত্ররা; উচ্ছেদিত হয়েছে অবলীলায়।
রক্তে ভেসেছে কোমল মৃত্তিকা; বয়েছে অশ্রুর-ফোরাত
আবাল বণিতার করুন রোদনে; নির্ঘুম জেগেছে হেরাত।
ভূ-মধ্য সাগর লোহিত হয়েছে, জনম জনম ভরে
মানবতা বারি বার পৃষ্ঠ হয়েছে, শত যুদ্ধের পদতলে।
শতাব্দী পাল্টায়; তবু বদলায় না তোমার রক্তে ভেজা ক্ষণ
দুখিনী মা হয়ে কেমন সহো? সন্তানদের নির্মম বি-ক্ষণ!
হানাদাররা আসে সম্রাজ্যাবাদী ছলে; কিংবা ক্রসেড ছায়ায়,
কখনো আসে মানবতার বুলি মুখে, খঞ্জর অস্তিনে-জামায়।
তোমার আব্রু রক্ষায় জন্মেছে বীর; প্রত্যাহিক যামানায়,
মুসা রুখেছে জল্লাদ ফেরাউন; সালাহ্দ্বীন-রা ক্রুসেডার তাড়ায়।
বিংশ শতাব্দী অস্ত গিয়াছে, নতুন কাঁদন সুরে।
জায়েনবাদীরা হেনেছে আঘাত; তোমার পবিত্র দুয়ারে।
নিপুণ ছলনায় করছে দখল, মুক্ত স্বাধীন ভূমি
বাস্তু হারিয়েছে সন্তান তোমার; আঝোরে কেঁদেছ তুমি।
লক্ষ লক্ষ আবাল-বণিতা, ভিটে হারিয়ে দেশে;
ঠাই নিয়াছে ভিন দেশেতে, দু:খী শরনার্থী বেশে।
কেউ তবুও আকড়ে রয়েছে, মৃত-জীর্ণ উপত্যাকা;
পশ্চিম তীর-গাজায় উড়িয়েছে, শেষ স্বাধীন পতাকা।
জয়েনবাদীরা মেতেছে তথায়, নগ্ন মরন লীলায়
মৃত্যু-ধ্বংশের প্রলয় তুলেছে; নির্মম গণহত্যায়।
নারী-শিশুর করুন মরণের, দামামা বাজে রোজ
বিশ্ব অথচ নিরব দর্শক; পায় না সমাপ্তির খোঁজ।
আর কি আসিবে? নুর-সালাহ্দ্বীন! ত্রস্ত জামানায়?
রুখিতে হিংস্র জায়েনবাদী; নব্য ক্রসেডার হায়েনায়!
কবে আসিবে মাহদী-মসীহ? কোরান-বাইবেল সারে
মুক্ত হইবে আকসা ভূমি! কেতন উড়িবে দ্বারে দ্বারে।
জানি না কবে থামিবে হায়, ধ্বংশ-প্রলয় খেলা;
থামিবে মৃত্যু! রক্তের হলি! বিধ্বংসী যুদ্ধের মেলা।
কবে আসিবে সুদিন হেথায়? আকসা জাগিবে ফের
আসিবে কি আলো? আর কতো দুর? বহু দুর--ঢ়ের!!

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন