জাগরুক হয়ে থাকুক
স্মৃতিগুলো পুরোনো,
অমলিন কথা আর
দিনগুলো হারানো।
চেনা স্বর প্রিয় মুখ
প্রাণ-আত্মার বন্ধন,
না হোক আগোচর;
বিরহের ক্রন্দন।
মনে পড়ে শত কথা
উদাসী এই বিকেলে,
হারানো বেলা আবেলা
আর প্রিয়সখা সকলে।
কালের পুরাণ বাজে
নষ্টালজিয়া গানে,
ভরা জল কড়া নাড়ে
বেদনাহত প্রাণে।
দিন আসে দিন হারায়
কালের নিরন্তর ধারায়,
জেগে থাকে প্রিয় কথা
অমলিন খেরোখাতায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন