পুরোনো শহরটাতে এসো না আর,
স্মৃতির উদ্ধত ঢেউ তোমায় ভাসিয়ে নেবে।
সমুদ্র সিংহলের চাপা গর্জন
আর কালের ত্রাহি রব
এখানে নিবাস গেড়ে আছে
অনাদি বসম্ত ধরে।
মলিন খেরোখাতাটা খুলো না ফের,
হস্তস্পর্শে শব্দগুলো জেগে উঠবে।
প্রেয়সি হারানোর অব্যক্ত ব্যাথা,
আড্ডামুখর বিকেলের প্রিয় কথা,
বন্ধুর চাহনিতে অট্টহাসিটা..
ফিরে পেতে চাইবে তার যৌবন তরঙ্গ।
সময় নিরবধি বইছে, বহুক;
তুমি তো উজান পথিক!
অস্তালয়ে চলছে দিনের পিদুম
পশ্চাতে জাগে অথৈ জল
হারনো বেলা ভেবে কেঁদো না তবু
জলধিতে তার নেই তল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন