আধেক জিবন কেটেছে ধূলোয়
বাকিটা কি যাবে ধূসরে?
আঁধারমুখোর ঘোমটা তলে
কেন দুঃখ সাজাও, আপন পসরে।
যা কিছু ছিলো মায়ার
ডুবে গেছে তিমিরে,
চেনা স্বর অচেনা হয়েছে
হারিয়ে গেছে ভীড়ে।
একদা নিরন্নে যা ছিলো অন্ন
অদ্য অবেলায় তা হলো বিপন্ন।
পথের ধূলোকে কেনে বন্ধু ভাবো
অথচ সফর ফুরালেই গল্প শেষ,
স্মৃতি পুড়িয়ে গড়ো অরণ্য বহ্নি
ছাইটুকুই শেষ মিলে বেশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন