সূর্য পোড়া তপ্ত আকাশ
নিচে এক টুকরো ভুখন্ড,
গগনে উড়ে মেঘের ভেলা
দল বেঁধে খন্ড খন্ড।
ভোরে ঘুম ভাঙ্গে তকবিরে
সায়াহ্ন নামে কুয়াশায়,
সহস্র বঙ্গজনের বসবাস
দিন কাটে আশা নিরাশায়।
চার দিকে ক্ষেত-বাগান
কালচে সবুজের অরণ্য
পুইয়ের মাচায় শীস দেয় পাখি
উকি দেয় শেয়াল বন্য।
তবে এ অরণ্যে আলো নেই
আছে জোনাকির ছায়া,
প্রিয়ার চোখের জোস্না নেই
আছে মাতৃত্বের পরম মায়া।
হলুদ বরণ নদী নেই
আছে সবুজ-নীলের কুঞ্জ,
ত্রিযমার হাতে আঁধার নেই
চাঁদিনী-ধবল রাত্রির গঞ্জ।
আমার প্রিয় ছোট্ট গাঁ
চির সবুজের অরণ্য,
রূপসী বঙ্গের আশীর্বাদে
হয়েছে চির ধন্য।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন