তেপান্তর ছাড়িয়ে দুরের সেতু
নিচে অজস্র জলের কলতান,
আরো বহুদুরে মেঘে ঘেরা কালো আকাশ,
আর সন্ধ্যার মৌন আহ্বান।
অপ্রসন্ন রিক্ত গোধূলী
ছন্দহীন হয়ে নামে ধূসর পদ্য,
গেয়ে যায় যখন পথের প্যাঁচালী
কক্ষপথচ্যুত হয় জিবন-গদ্য।
নিয়তিরা যেন অবাঞ্চিত প্রজ্ঞাপন
স্বপ্নরা থেকে যায় অধরা,
হাতছানী দেয় তবু নতুন গল্প
জাগে বেঁচে থাকার প্রয়োল্লাস; বাঁধনহারা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন