এই চেনা শহরটি একদিন
অচেনা হয়ে যাবে,
কখনো ভাবি নি।
মনে হয় নি কখনো,
এই নগরীতে আমার পদচারনাগুলো
একটি পথের কবিতা হয়ে উঠবে;
কিংবা হয়ে উঠবে
অবেলায় আনমনে মনে পড়া কিছু
বিক্ষিপ্ত স্মৃতির গল্প।
ক'টি বৎসরই বা গেল?
মাত্র তিন-তিনটি . . . .
এরি মধ্য ঘটে যায়নি
কোন লাল পতাকার রুশ বিপ্লব,
অাছড়ে পড়েনি কোন রণতরী
কনস্টান্টিনোপলের পোতাশ্রয়ে।
অথচ. . . . .
সেই আমি
আজ; এই নগরীর বুকে যেন
একজন অচেনা আগন্তুক!
চকবাজারের মোড়টি
এখনো স্পষ্ট মানস্পটে,
স্মৃতির পাতায় এখনো ঝকঝকে
রাহাত্তার পুল, চট্টেশ্বরী,
আন্দরকিল্লা, লালখান বাজার।
জিবনের শ্লোগানে কোন এক সময় কেপেঁছিলো
অনিরুদ্ধ চট্টলার রাজপথ!
বিকেল কেটে সন্ধায় গড়িয়েছিলো
কর্ণফুলীর তটে আড্ডার আসর!
আজ তবু আমি
এই নগরীতে
একজন অচেনা আগন্তুক!!!

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন