অবিরল জলের মতো তরল তোমার মন
সে জলে পদ্ম ভাসায় নানান-হরেক জন
তবু হৃদয় মাঝারে ঢেউ জাগায় আকুল মিনতি
"অমন মীনাক্ষী আর ঠোঁটজোড়; ইস! যদি আমার হতি!!"
তুই যদি হতি মোর দুঃখের স্বজন
লুকিয়ে রাখা চিরকুটে; বিরহী ক্রন্দন।
হৃদয়ের আয়নায় ঢেকে রাখা মুখ
ভাবনায় মেলে ধরা সুখের অসুখ।
তবে আকাশ থেকে মেঘ ছিড়ে;
পরিয়ে দিতাম তোর পদযুগলে,
রূপোর নুপুর হতো তারা,
বজ্র বাজিত তোর চলনে।
তুই যদি হতি মোর রক্তকরবী,
গগনের নিকুঞ্জে ফোটা মঞ্জরী।
তবে নীলিমার নীল কেড়ে,রোদের ছায়ায়,
বুনে দিতাম নীল শাড়ি, হাতের ছোয়ায়।
তুই হইতি নীলাঞ্জনা,
মোর কুঞ্জবনে।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন