ভুলে যেও আমায়
ভেবে থাকো যদিশুধুই একটি ঝরা পাতা,
মনে রেখো আমায়
যদি ভেবে থাকো একটি স্মৃতির খেরো খাতা।
আমি এক আজন্ম পথিক
জিবন পথের বাঁকগুলোই আমার ঘর,
গন্তব্য যার নেই জানা
স্বপ্নগুলো যেন মরীচিকা কিংবা বালুচর।
পথে পথে কতজনকে চিনি
বন্ধন গড়ে কত আপনজন,
হারায় আবার কত চেনামুখ
চিড়ে যায় সহস্র- শত বন্ধন।
তবু পথ চলতে হয়
কাল-মহাকালের কক্ষপথে,
বারেক ফিরে তাকিয়ো
যদি দেখা হয় কভু জিবনের পথে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন