একালে তোমার শৈশবে আমি আজি ধন্য
অথচ শ্রীহীন নিয়তি আমাকে করেছে বন্য
নিরবে বহিয়া যায় ঢেউহীন ফোরাতের জল
কি জানি কী হবে জিবনে? ভেবে পাই না বল।
বছর কুড়ি পরে যদি কভু পুরোনো খাতা খুলে
চোখে পড়ে আজিকের ছবিখানি; নিতান্ত মনের ভুলে
সেদিনও নেত্রদ্বয় কইবে কথা-
জড় জিবনের দুঃখের অপলাপ কাহাকে বলে
জলন্ত অঙ্গার চেপে হৃদয়ে
কেনে হাসি ফোটে নয়ন কোণে,
কেনে নিদ্রা নিভে যায় রজনী দ্বিপ্রহরে।
একদিন; যেদিন বড় হইবে
বুঝিবে সুখ-দুঃখ-ব্যাথা,
তবে একদিন; কুড়াইয়ো গহীন কালের পাতা;
খুঁজে ফিরে মলিন খাতা।
তথন অতীতে ঝাপি হতে উঁকি দিবো এই আমি,
মলিন বদনে অর্ধমৃত হাসি;
আর আমার কোলজুড়ে
তোমার চিরসবুজ শৈশব।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন