দ্বান্দিক বহুতরঙ্গের ক্যাম্পাস জিবনটা একটা সময় শেষ হয়ে আসে। তবে এর সাথেই শুরু হয়ে যায় কর্মসংস্থানের চিন্তা এবং সেই কেন্দ্রীক প্রস্তুতি । ফলে মগ্নতার ধুসর চাদরে আচ্ছাদিত থাকতে কোন একদিন টের পায় অন্য এক জিবন শুরু হতে চলেছে। ক্লাস নেই, বন্ধুরা নেই, চায়ের গল্পে সারথীরাও নেই। তখন রোজ ঘন সন্ধ্যায় অতীতের তীর হয়ে বয়ে আসা বাতাস দোলা দেয় হৃদয়ে, মনে পড়ে হারানো সুর। খুব মনে পড়ে বন্ধু সকলকে, আবছায়া গোধূলিতে তারা আসে স্মৃতির কুয়াশা নিয়ে। ক্যাম্পাসের দিনগুলো হয়তো এখানেই শেষ; তবে শেষ নয় বন্ধুত্বের গল্প।পরের কথা হবে চলতি পথে হঠাৎ দেখা হয়ে গেলে...অথবা অনেকদিন পরে... যখন চেহারার মানচিত্রটাই বদলে যাবে।
জনাব মোঃ আশরাফ উদ্দিন, রেক্টর বিপিএটিসি (সরকারের সচিব) , এঁর বিদায় অনুষ্ঠান, তারিখঃ ৩০-মে-২০২৪ ইং, সময়ঃ ১১.০০ ঘটিকা। বিদায় অনুষ্ঠানের সম্ভাব্য ক্রমধারা ১) পবিত্র কুরআন তেলাওয়াত ২) কর্মচারী ক্লাব এর সাধারণ সম্পাদকের বক্তব্য ৩ ) কর্মচারী ক্লাব এর সভাপতির বক্তব্য ৪ ) জনাব রাজীব কুমার ঢালী, সহকারী পরিচালক এর বক্তব্য ৫) বিপিএটিসি স্কুল এন্ড কলেজের পক্ষ হতে মান পত্র প্রদান ৬) জনাব শামীম হোসেন, উপপরিচালক এর বক্তব্য ৭) জনাব হাসান মূর্তাজা মাসুম, পরিচালক এর বক্তব্য ৮) বিপিএটিসি স্কুল এন্ড কলেজের পক্ষ হতে মান পত্র প্রদান ৯) আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রসমূহের পক্ষ হতে উপ-পরিচালক, আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহী এর বক্তব্য ১০) লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা এর বক্তব্য ১১) জনাব মোঃ আশরাফুজ্জামান, প্রকল্প পরিচালক এর বক্তব্য ১২) জনাব মোঃ শাহীনূর রহমান, এমডিএস এর বক্তব্য ১৩) জনাব মোঃ মনিরুল ইসলাম, এমডিএস এর বক্তব্য ১৪) জনাব মোঃ জাকির হোসেন, এমডিএস এর বক্তব্য ১৫) বিদায়ী রেক্টর মহোদয়কে ফুল এবং বিদায়ী উপহার প্রদান ...

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন